রাজধানীর পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্না ওরফে ভাগিনা মুন্নাকে (৫৩) বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালের দিকে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সোয়েব হোসেন মুন্নাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পল্লবী এলাকার শীর্ষ সন্ত্রাসী মুন্না অস্ত্রসহ নাশকতা চালানোর উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করেছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৪ এর একটি অভিযানিক দল প্রথমে পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে মুন্না জানায়, তার ব্যবহৃত অবৈধ অস্ত্র তুরাগ থানাধীন হরিরামপুরে নিজ বাংলো বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যমতে, ওই বাংলো বাড়িতে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না স্বীকার করেন যে, উদ্ধারকৃত অস্ত্র তিনি রাজধানীর তুরাগ, মিরপুর, কাফরুল, পল্লবী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন। পাশাপাশি এসব অস্ত্র ভাড়ায় পেশাদার অপরাধীদের কাছে সরবরাহ করত, যা দিয়ে খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হতো।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025