হলিউড অভিনেতা উইলিয়াম এইচ. ম্যাসি অভিনীত ‘এয়ার ফোর্স ওয়ান’ ছবিটি সবচেয়ে প্রিয় সিনেমা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দলটির প্রধান।
সাক্ষাৎকারে নিজের পছন্দের চলচ্চিত্রের কথাও উল্লেখ করেন তারেক রহমান বলেন, ‘আমি সম্ভবত ছবিটি ৮ বার দেখেছি!’
টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে ‘‘বাংলাদেশ’স প্রডিগাল সন’’ বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তাঁর মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাঁকে ব্যক্তিগতভাবে ভীষণ নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়।
একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘যখন দায়িত্ব আসে, তখন তা পালন করতে হয়।’ তিনি জানান, দেশের মানুষ তাঁকে যে আস্থা দিয়েছে, সেটাই তাঁর রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, ‘তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাঁকে সামনে এনেছে।’
অন্যদিকে, তারেক রহমানের প্রিয় সিনেমা এয়ার ফোর্স ওয়ান মুক্তি পায় ১৯৯৭ সালে। উলফগ্যাং পিটারসেন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, গ্যারি ওল্ডম্যান, গ্লেন ক্লোজসহ অনেকে।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025