প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলে দিনাজপুর-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ। তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ ফিরোজ শুভ অভিযোগ করে বলেন, প্রশাসন সব প্রার্থীর ক্ষেত্রে সমান ও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। বিভিন্ন সময়ে তিনি জীবননাশের হুমকি পেয়েছেন। এসব কারণে নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্স চাওয়া হলেও তা দেওয়া হয়নি।
তিনি বলেন, এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়।
বাংলা৭১নিউজ/এনএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025