বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী আসছেন। ওই দিন দুপুর ১২টায় নগরীর মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সভা থেকে তিনি এই অঞ্চলের দলীয় এমপি প্রার্থীদের পরিচয় করে দিয়ে ধানের শীষে ভোট চাইবেন।
তারেক রহমানের জনসভা সফল করতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসায় জরুরি বৈঠক করেছেন বিএনপি নেতারা।
বৈঠকে অন্যান্যর মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর সদর আসনের এমপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন অংশ নেন।
বাংলা৭১নিউজ/এএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025