বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইইউভুক্ত জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন ও ইতালির রাষ্ট্রদূতরা দেখা করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ৬টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য হুমায়ুন কবির, মাহাদী আমিন উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে, একইদিনে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিংও তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025