ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ১০ নেতাকর্মী।
শনিবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজী নাসির উদ্দিন, কাজী আক্তার হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী) ও কাজী খালেদ হোসেনসহ ১০ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন।
যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
সভাপতিত্ব করেন খিলগাঁও পূর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান।
এ সময় নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
বাংলা৭১নিউজ/এএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025