ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নে মুক্তির বাগ এলাকায় নিখোঁজের ২০ দিন পর মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ওই এলাকার শামীম মিয়ার বাড়ির ৫ তলা ভবনের দ্বিতীয় তলা থেকে নিহত মেয়ের গৃহশিক্ষিকা মিমের ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো করেছে।
নিহতরা হলেন রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমা (১৪)।
রোকেয়ার স্বামীর নাম মো. শাহীন মিয়া। তিনি পেশায় একজন আইনজীবীর মুহুরি।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. রনি চৌধুরী বলেন, লোকমুখে খবর পেয়ে কেরানীগঞ্জে মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নে মুক্তির বাগ এলাকায় জনৈক শামীম সাহেব ৫ম তলা ভবনের দ্বিতীয় তলায় নিহত ফাতেমার গৃহশিক্ষিকা মিমের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের নীচ থেকে মা রোকেয়ার ও ফলস ছাদ থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে, মা-মেয়ে নিখোঁজের ঘটনায় গত ২৫ ডিসেম্বর রোকেয়ার স্বামী শাহীন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানার একটি নিখোঁজ ডায়েরি করেন।
এ ঘটনায় পুলিশ গৃহ শিক্ষিকা মিমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025