নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে বাদ পড়া মুস্তাফিজুর রহমান এবার পাকিস্তানের পিএসএলে খেলবেন।আগামী পিএসএলের ১১তম আসরে অংশ নিতে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।
এর আগে, ভারতের প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দিতে বিসিসিআই নির্দেশ দেয়। নিরাপত্তা ঝুঁকি থাকায় বাংলাদেশ দলও পাকিস্তানে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে যেতে চাইছে না। বাংলাদেশ সরকারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দলকে পাঠানোর পক্ষে নয়।
এদিকে, নিরাপত্তার কারণে বাংলাদেশে আইপিএলের সবধরনের সম্প্রচারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে মুস্তাফিজের পিএসএলে খেলা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি আশা জাগানো খবর হয়ে দাঁড়িয়েছে।
বাংলা৭১নিউজ/এএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025