দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা নামল মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে শীতের দাপট তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল থেকে বেলা পর্যন্ত ঘন কুয়াশা এবং ঠাণ্ডা হাওয়ার দাপটে নগরবাসী কাঁপছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দশকে কলকাতায় এমন শীত পড়েনি। ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, আর ২০১৩ সালের ৯ জানুয়ারি ছিল ৯ ডিগ্রি। এবারের শীত সেইসব রেকর্ডের নিকটবর্তী।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব অঞ্চলে শীতের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। বীরভূম, শ্রীনিকেতন ও সিউড়ি অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন ৬.২ ডিগ্রি সেলসিয়াসে নামেছে। রায়গঞ্জে তাপমাত্রা রয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা রাজ্যের থেকে অনেক দূরে থাকলেও শীতল বাতাস টেনে নিচ্ছে। এর ফলে উত্তরবঙ্গ ও সিকিমে তুষারপাতের এলাকা দিয়ে শীত প্রবাহিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গে শীতের তীব্রতা বাড়ছে। আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কয়েকদিন ধরে উত্তুরে হাওয়ার তীব্রতা বজায় থাকবে।
আগামী দুই দিনে রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম।
বিশেষজ্ঞরা বলছেন, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় শিগগিরই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025