প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ১২:২৫ পি.এম
ভ্রমণের পেমেন্ট বিকাশ করে নেপাল, কক্সবাজার ট্যুর জিতে নিলেন গ্রাহকরা
Notice: Undefined variable: lead_photo in
/home2/bangla71news/public_html/wp-content/plugins/print-bangla-news/templates/print.php on line
72
অক্টোবর ও নভেম্বর মাসে বিমান, বাস টিকিট ও হোটেল বুকিংয়ে সর্বোচ্চ বিকাশ পেমেন্ট করে ৬ জন ভ্রমণপ্রেমী জিতে নিলেন নেপাল, কক্সবাজার ট্যুর ও লাক্সারি হোটেলে স্টেকেশন। এছাড়াও, ভ্রমণকারীরা বিকাশ পেমেন্ট করে পেয়েছেন ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও কুপন।
সম্প্রতি, বিকাশ-এর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের স্বারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেয়ারট্রিপ-এর হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরী, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দিন, বিকাশ-এর মার্চেন্ট পেমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সোহান মিনহাজ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভ্রমণসেবায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশ এর সঙ্গে শেয়ারট্রিপ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথভাবে এই পুরস্কারগুলো নিয়ে এসেছে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৫-এ এবং চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
সর্বোচ্চ বিকাশ পেমেন্টের ভিত্তিতে অফার চলাকালীন প্রতি মাসে ৩ জন করে ৪ মাসে মোট ১২ জন এই পুরস্কারগুলো জিতে নেবেন। তারই অংশ হিসেবে অক্টোবর ও নভেম্বর মাসের ৬ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025