জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভোরে পৌর শহরের স্টেশন রোডে অবস্থিত মণ্ডল জুয়েলার্স নামের ওই দোকানে এ ঘটনা ঘটে।
দোকানটির স্বত্বাধিকারী নুর ইসলাম জানান, শনিবার ভোর চারটার দিকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন ডাকাত দোকানের সামনে আসে। এ সময় বাজারের নাইটগার্ডকে বেঁধে রেখে তারা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিন্ধুকের তালা ভেঙে সেখানে রাখা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025