ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত আন্দোলনকারীদের কনকনে শীত নিবারণে কম্বল দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এই আন্দোলন এখনও চলমান রয়েছে এবং রাতে হাদি চত্বরে অবস্থানের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আমরা সারারাত থাকব। শীতে কষ্ট হলেও আমরা এখানে থাকব। পরে এসব কম্বল অসহায়দের মাঝে বিতরণ করা হবে।
রাত ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগের হাদি চত্বরে একপাশে জড় হয়ে আন্দোলন করছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে সাধারণ মানুষকেও যোগ দিতে দেখা গেছে। এই অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
এ সময় তারা- ‘দিল্লি না ঢাকা গোলামি না আজাদি’ ‘আমার দেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়’ ‘গোলামি না হাদি হাদি’ ‘হাদির বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে কথা কব’সহ নানান স্লোগান দিচ্ছেন।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025