পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশিত হয়েছে। এই চার সংসদীয় আসন হলো- পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সীমানা পুনঃনির্ধারণের এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত গেজেটের তথ্যানুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা : ৬৮) আসনের সীমানায় সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে। পাবনা-২ (নির্বাচনি এলাকা : ৬৯) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে- সুজানগর উপজেলা এবং উল্লিখিত একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) ব্যতীত বেড়া উপজেলা।
গেজেটের তথ্যানুযায়ী, ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা : ২১২) আসনের সীমানায় নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে। ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা : ২১৪) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে- ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা।
বাংলা৭১নিউজ/এএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025