কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরে শনিবার (২৭ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগ কাজের জন্য এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পিডিবির নতুন লাইন এবং ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে এসব অঞ্চলে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ করা হবে।
বাংলা৭১নিউজ/এএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025