রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে রুমীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. কামরুজ্জামান। তিনি বলেন, যতোটুকু শুনেছি মৃত জান্নাত আরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এসআই মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলার ওই নারী হোস্টেল ভবনের পঞ্চম তলার একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আইনি প্রকৃয়া শেষে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025