সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিয়ে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন সাংবাদিক মনজুরুল আলম পান্না।
পান্না বলেন, ‘সাংবাদিক আনিস আলমগীর ভাইকে ডিবি অফিসে নেয়া হয়েছে। অন্য এক জায়গা থেকে খবরটা শুনে তাকে ফোন দিলাম। ফোনটা রিসিভ করেই তিনি শুধু বললেন- ‘আমি ডিবি অফিসে’।’
এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়টি আমরাও শুনেছি। কিন্তু এখনো জানি না।’
এদিকে একটি সূত্র জানিয়েছে, বিকেলে তিনি ধানমন্ডির একটি জিমনেসিয়ামে ছিলেন। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় ডিবি। এখন তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং হাদিকে গুলির ঘটনার পর থেকে তার নাম আসায় জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025