ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম Logo ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন Logo রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস, জানালেন চিঠি দিয়ে Logo মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগ, স্বামী আটক Logo সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস Logo সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ Logo কিয়েভে রুশ হামলায় নিহত ১২, আহত ৩৩ Logo উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ ২ জন গ্রেপ্তার Logo প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার

তিস্তার পানি বাড়ছেই, বন্যার আশঙ্কা

তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে করে তিস্তা পাড়ের মানুষজন বড় ধরনের বন্যার আশঙ্কা করছে এবং যে কোনো সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিকে, পানি নিয়ন্ত্রণে ব্যারাজ কর্তৃপক্ষ ৪৪টি জলকপাট খুলে দিয়েছে।

শনিবার (২১ জুন) বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.১৫ মিটার)। এতে করে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর আগে শনিবার দুপুর ১২টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৭০ সেন্টিমিটার।

জানা গেছে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার চরাঞ্চলের নিম্নঞ্চলের বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের বীজতলার চারা ধানগুলো তলিয়ে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদীভাঙন আতঙ্কে পড়েছেন।

এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার ১৭টি ইউনিয়নের ৬৫টি চর এলাকায় পানি উঠতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউল হক জিয়া বলেন, হঠাৎ করে বাড়ছে তিস্তার পানি। আমার ইউনিয়নের কিছু কিছু এলাকায় পানি ঢুকে আমন ধানের বীজতলা ডুবে যাচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, শনিবার বিকেল ৩টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি এখনো বিপৎসীমার নিচে আছে, তবুও আমরা সতর্ক আছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

তিস্তার পানি বাড়ছেই, বন্যার আশঙ্কা

আপডেট সময় ১২:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫