ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

হঠাৎ করেই চড়া সবজির বাজার

রমজান মাস জুড়ে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও ঈদের পর থেকে হঠাৎ করেই চড়া হলো সবজির বাজার। বিক্রেতারা বলছেন, বেশিরভাগ সবজির মৌসুম শেষ, আবার কিছু কিছু কেবল উঠতে শুরু করেছে যে কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পটল ৮০ টাকা, করলা কেজি ৮০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৯০ টাকা, পেঁপে ও শিম প্রতি কেজি ৬০ টাকা, আলু ৩০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৮০ টাকা, শসা কেজি ৬০ এবং সজিনা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম। তিনি বলেন, ঈদের আগে পুরো রমজান মাস জুড়েই সব ধরনের সবজি কিনেছি কম দামে। কিন্তু ঈদের পর থেকে হঠাৎ করে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। বেশিরভাগ সবজি এখন প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, কিছু কিছু সবজি আবার ১০০ টাকাও কেজি রয়েছে। সব মিলিয়ে সবজির দাম বর্তমানে বাড়তি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

হঠাৎ করেই চড়া সবজির বাজার

আপডেট সময় ০৮:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫