ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার

৫ দিনের রিমান্ডে মেনন, নতুন মামলায় গ্রেফতার ওসি হাসান

রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে শাহবাগ থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে একই আদালত।

জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবুল হাসানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন পিবিআইয়ের এসআই আমিরুল ইসলাম মীর। এছাড়া তেজগাঁও থানা পুলিশ শামীমা আক্তারকে গ্রেফতার দেখানোর আবেদন করে।

সকালে মামলার শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত প্রথমে সাবেক ওসি আবুল হাসান এবং যুব মহিলা লীগ নেত্রী শামীমাকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর শুনানি হয় মেননের রিমান্ডের আবেদনের ওপরে।

রাষ্ট্রপক্ষে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। রাশেদ খান মেননের পক্ষে তানভীর আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত মেননের ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

শাহবাহ থানার মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ অগাস্টে চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। ওইদিন বিকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওমর।

চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্টে মারা যান তিনি। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস

৫ দিনের রিমান্ডে মেনন, নতুন মামলায় গ্রেফতার ওসি হাসান

আপডেট সময় ১২:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫