ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে ফিরলে হ্যান্ডকাফ পরেই আসতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে ভারতের সঙ্গে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী হ্যান্ডকাফ পরেই আসতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

তিনি বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই, এই সিলেটেও কোনো সন্ত্রাসীর জায়গা নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নাম এই ডিসেম্বরে পরিবর্তন হবে, শেখ আসবে না বলে। শেখ হাসিনার নাম এখান থেকে হবে শেখ আসবে না। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা, এই সিলেটে কোনো সন্ত্রাসীর জায়গা নাই।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না পৃথিবীর কোনো জায়গায়। সে আসলেও এই বাংলাদেশে যদি আসে, ভারতের সঙ্গে আমাদের যে এক্সট্রাডিশন ট্রিটি, হ্যান্ডকাফ পরে আসবে। শেখ হাসিনার রাজনীতির পরিণতিই এমন হয়েছে, আজকে সে বিশ্ব পরিমণ্ডলে একজন সন্ত্রাসী, পলাতক সন্ত্রাসী হিসেবেই, এই টেরোরিস্ট।

হুমায়ুন কবির আরও বলেন, আওয়ামী সন্ত্রাস লীগকে বিএনপি সিলেটের জনগণকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে কঠোরভাবে প্রতিহত করবে ইনশাল্লাহ।

আওয়ামী লীগকে চিরবিদায় জানানোর আহ্বান জানিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন সন্ত্রাসী আওয়ামী লীগ আমরা সবাই মিলে চির বিদায় জানাই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলে হ্যান্ডকাফ পরেই আসতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬