ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরো’র স্মৃতিফলক উন্মোচন Logo শামা ওবা‌য়ে‌দের স‌ঙ্গে ব্রিটিশ হাই ক‌মিশনা‌রের সাক্ষাৎ Logo জার্মানির ৪৫০ স্কুলে বোমা হামলার হুমকি Logo গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫ শতাংশ পাওনা নিষ্পত্তির দাবি Logo সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুতে প্রয়োজন ১৪১০ কোটি টাকা Logo বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের Logo ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘জাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী Logo পল্টনের ঐতিহাসিক গর্জন: স্বাধীনতার পথে ভাসানীর ঐতিহাসিক ডাক

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘জাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডব্লিউইউবি) ইংরেজি বিভাগ আয়োজিত ‘বিয়ন্ড দ্য মার্জিনস : ইক্যুয়ালিটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুসন ফর অল’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লিঙ্গসমতা, সামাজিক অন্তর্ভুক্তি, বৈচিত্র্য এবং বৈষম্যহীন সমাজ গঠনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ সেমিনারের মূল উদ্দেশ্য। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে এসডিজি-৫ (লিঙ্গসমতা) এবং এসডিজি-১০ (বৈষম্য হ্রাস)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (ক্যাম্পে) নির্বাহী পরিচালক এবং বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ বিভাগের ডিন এবং ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ.কিউ.এম. শফিউল আজম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকী ইমাম।

মূল প্রবন্ধে প্রধান অতিথি রাশেদা কে. চৌধুরী সামাজিক বৈষম্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষা, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে শিক্ষার্থী ও শিক্ষকরা বৈষম্য, লিঙ্গভিত্তিক অসমতা, সামাজিক প্রতিবন্ধকতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এই সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ইংরেজি বিভাগ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পোস্টার তৈরির প্রতিযোগিতারও আয়োজন করে। সমতা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বিষয়গুলো সৃজনশীল ও চিত্রভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) লিঙ্গবৈষম্য, অনলাইন সহিংসতা ও ডিজিটাল নিরাপত্তা, শরণার্থীদের অধিকার, অভিবাসন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন বিষয় স্থান পায়। শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতা, সচেতনতা এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীকার তুলে ধরে।

অনুষ্ঠানে পোস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়া হয় এবং বিজয়ীদের মধ্যে সনদ ও উপহার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

এ আয়োজনের মাধ্যমে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগ একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্য ও অসমতার বিরুদ্ধে সোচ্চার দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য বিশিষ্ট অতিথি, বিচারকমণ্ডলী, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘জাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬