ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান Logo ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি Logo রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু Logo পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা Logo ঢাবির ইডাফস অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান Logo ইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন Logo ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের Logo স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার Logo সারাদেশে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

ইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ এবং হল থেকে পৃথক পৃথক র‌্যালি নিয়ে কেন্দ্রীয় ফুটবল মাঠে এসে সমবেত হয়।

পরে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের প্রতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে পুনরায় র‌্যালি বের হয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে মিলিত হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ৪৮ পাউন্ডের একটি কেক কাটা হয়। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাত হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করছি এবং আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। আর এটাই হোক আমাদের আগামীর প্রতিজ্ঞা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

ইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় ০৫:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬