ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইসরায়েলি দখলদারত্ব-ইরানি হস্তক্ষেপ থেকে মুক্তি চায় লেবানন Logo দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম Logo জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াই হাজার উপজেলা Logo আমিরাতে লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত বাংলাদেশি ওয়াহিদ Logo রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ Logo পাকিস্তানের সেনা অভিযান : বেলুচিস্তানের এক জেলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Logo ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর Logo পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ Logo থাইল্যান্ডের ভিসা সহজীকরণে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর Logo হামের উপসর্গে আরো ৯ জনের মৃত্যু

সংসদীয় গণতন্ত্রের বিকাশে সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক

সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে যুক্তরাজ্য পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

গত শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএ-এর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার (২২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানায়।

বৈঠকে সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

দেশের পররাষ্ট্র ও সংসদীয় নীতির অবস্থান তুলে ধরে চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ন রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ।

বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ সময় সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকের শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি দখলদারত্ব-ইরানি হস্তক্ষেপ থেকে মুক্তি চায় লেবানন

সংসদীয় গণতন্ত্রের বিকাশে সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক

আপডেট সময় ০৩:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬