ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ Logo ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের Logo পুলিশের গাড়িতে আগুন Logo মেঘনা আলমকে দুদকে তলব Logo মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চলচ্চিত্রের পর্দা থেকে শ্রেণিকক্ষ, বিশেষ সম্মাননা পেলেন মতিন রহমান Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমতে পারে রাতের তাপমাত্রা Logo চট্টগ্রামে আ.লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমতে পারে রাতের তাপমাত্রা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এটি আগামী শুক্রবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকাসহ দুইটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে হতে পারে। এছাড়া রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী ২১ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট অনেক জায়গায়, রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রামে স্থানীয়ভাবে কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ২২ নভেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট অনেক জায়গায়, রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিন পর দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমতে পারে রাতের তাপমাত্রা

আপডেট সময় ১২:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬