ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল Logo সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট Logo ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ Logo বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Dongjin SPC Flooring Logo মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করা হবে Logo বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী Logo নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৫ Logo প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা Logo খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করা হবে

মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন প্রতিটি সম্পত্তির সর্বোত্তম, সুষ্ঠু ও ফলপ্রসূ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর পোস্তগোলার ১২১, করিমুল্লাবাগে অবস্থিত নির্মাণাধীন পারমা আয়রন মার্কেটের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী মার্কেটের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের মান ও বাস্তবায়ন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখা, পরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে যেসব সম্পদের যথাযথ অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি, সেগুলোকে সুশৃঙ্খল ও আধুনিক ব্যবস্থাপনার আওতায় এনে আয়বর্ধক সম্পদে রূপান্তর করা হবে। এসব সম্পত্তির যথাযথ ব্যবহার ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ট্রাস্টের আয় ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংহত করা হবে।

পরিদর্শন শেষে মন্ত্রী প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, বাস্তবায়নের বিভিন্ন পর্যায় এবং সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে বিস্তারিত অবগত হন। প্রকল্পের কাজ স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন প্রায় চার একর জমির ওপর পারমা আয়রন মার্কেটটি নির্মাণ করা হচ্ছে। মার্কেটটিতে চারটি শেডে মোট ৬২টি দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি শেডের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট একটি শেডের নির্মাণকাজ চলমান রয়েছে।

এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্মসচিব মো. জেহাদ উদ্দিনসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করা হবে

আপডেট সময় ০৭:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬