ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী Logo ১০ পুলিশ সদস্য নিহতের পর যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! Logo মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হবে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo অবশেষে ধোনির অবসর ঘোষণা, নতুন দায়িত্ব পেলেন আইপিএলে Logo সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক Logo নেপোটিজম বিতর্ক, তারকার মেয়ে হয়ে গর্বিত অনন্যা Logo ময়মনসিংহে ৭ প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত Logo বিমানবন্দরে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ময়মনসিংহে ৭ প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

তাদের দাবি, খারাপ ফলের কারণ অনুসন্ধান কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে শিক্ষার মানোন্নয়নে জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলছেন উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

রোববার (১৫ নভেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। সোমবার সন্ধ্যার পর চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতিদের উদ্দেশে পাঠানো হয়েছে। এতে বিষয় হিসেবে বেতন-ভাতা স্থগিতের কথা উল্লেখ করা হয়। চিঠির সূত্রে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভার সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গড় পাসের হার ৩০ শতাংশের নিচে। উপজেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

তবে এ সিদ্ধান্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান। ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে ভাষা সৈনিক মোস্তফা মতিনের নামে ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে প্রধান শিক্ষকসহ সেখানে ১০ জন শিক্ষক কর্মরত রয়েছেন।

ওবায়দুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। আগের বছরগুলোতে পরীক্ষার ফলাফল ভাল ছিল। এমনকি কোনো কোনো বছর শতভাগ শিক্ষার্থীও পাস করেছে। এবার শিক্ষার্থীদের দুর্বলতার কারণে ফলাফল খারাপ হয়েছে বলে তিনি মনে করেন।

বেতন-ভাতা স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, তারা এমন সিদ্ধান্ত প্রত্যাশা করেননি। শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করার এখতিয়ার উপজেলা প্রশাসনের আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তার মতে, এ ধরনের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তরের। উপজেলা প্রশাসন কোন বিধি অনুসরণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের বোধগম্য নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। এমনকি খারাপ ফলের কারণ জানতে তাদের ডেকেও পাঠানো হয়নি। এখন তারা কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

একই ধরনের আপত্তি জানিয়েছেন মেদুয়ারী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবদুল ওয়াহাব। তিনি জানান, গত বছর তাদের প্রতিষ্ঠানে পাসের হার ৮০ শতাংশের বেশি ছিল। এবার কীভাবে ফলাফল এত খারাপ হলো, তা বুঝতে পারছেন না। প্রতিষ্ঠানটিতে ১৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তাদের বেতন-ভাতা স্থগিতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত সঠিক হয়নি। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলে ভালো হতো।

ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তবে শুধু শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে শিক্ষার মান বাড়ানো যাবে কি না, সে বিষয়ে তার প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে সদর এলাকার প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য, দক্ষ ও বিশ্বমানের করে গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত। শিক্ষা কর্মকর্তা হিসেবে তিনি এসব প্রতিষ্ঠানের মানোন্নয়নে উদ্যোগ নেবেন। শুধু ৩০ শতাংশের কম পাস করা প্রতিষ্ঠান নয়, শিক্ষা বোর্ডের গড় ফলাফলের চেয়ে পিছিয়ে থাকা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে চান তিনি। প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মান বাড়ানোর পরিকল্পনা দিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

বেতন-ভাতা স্থগিতের বিষয়ে তিনি জানান, সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ধরনের কঠোর পদক্ষেপ না নিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন। শিক্ষকেরা বেতন না পেলে তাদের কাজের প্রতি অনীহা তৈরি হতে পারে। তাই শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিক করে শিক্ষার পরিবেশ উন্নত করাই বেশি জরুরি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে। তবে তার সুপারিশ থাকবে, প্রতিষ্ঠানগুলোকে উন্নতির সুযোগ দিয়ে জবাবদিহির মধ্যে রাখা হোক।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, চলতি বছর ভালুকা উপজেলায় এসএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করেছে, এমন সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার মানোন্নয়নের লক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।

ইউএনও জানান, স্থানীয় সংসদ সদস্য শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর অংশ হিসেবে ৩০ শতাংশের কম পাস করা প্রতিষ্ঠানগুলোর এমপিও বাতিলের প্রস্তাবও সভায় উপস্থাপন করেন তিনি। তবে এমপিও বাতিল করা হলে প্রতিষ্ঠানগুলো পুনরায় এমপিওভুক্ত হতে জটিলতায় পড়তে পারে, এ বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত এমপিও বাতিল না করে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের কোনো নির্দেশনা নয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সম্মিলিত সিদ্ধান্তে স্থানীয়ভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছর ভালুকার ৫৫টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ২৫৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৫৮৭ জন। এসব প্রতিষ্ঠানে গড় পাসের হার ৬০ দশমিক ৭৮ শতাংশ।

এর মধ্যে শহীদ কুতুব উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ৩৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৪ শতাংশ। পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জনের মধ্যে পাস করেছে ৯ জন। পাসের হার ২৩ শতাংশ। মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে পাঁচজন। পাসের হার ২৫ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৪২টি মাদ্রাসা থেকে ৯৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫০৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ৫৪ শতাংশ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ধামশুর নুরানী দাখিল মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ছয়জন। পাসের হার ১৬ দশমিক ২২ শতাংশ। রাজৈ স্বজনগাঁও দাখিল মাদ্রাসা থেকে ২০ জনের মধ্যে পাস করেছে পাঁচজন। পাসের হার ২৬ দশমিক ৩২ শতাংশ। মেদুয়ারী দাখিল মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে চারজন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৪ দশমিক ৮১ শতাংশ।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার সাতটি প্রতিষ্ঠান থেকে ৩৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৯৬ জন। এ ক্ষেত্রে গড় পাসের হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ। তবে বাটাজোড় বিএম উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে সাতজন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৫ দশমিক ৯২ শতাংশ।

সব মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা এসব সাতটি প্রতিষ্ঠানকে ঘিরেই শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন এবং শিক্ষার মানোন্নয়নে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন সংশ্লিষ্টদের মধ্যে অপেক্ষা তৈরি হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

ময়মনসিংহে ৭ প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

আপডেট সময় ০৪:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬