ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ

মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎসগুলো চিহ্নিত করে সেগুলো নির্মূলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ শনাক্ত করতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের সুপারিশ করেন সভাপতি।

বৈঠকে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত বিশ্বের আধুনিক দেশগুলোর মতো বাংলাদেশের সীমান্ত সুরক্ষায়ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম আরো ব্যাপক ও কার্যকর করার তাগিদ দেন তিনি।

মাদকের ভয়াবহতা রোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

তিনি বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন শক্তিশালী সামাজিক বিপ্লব। এটি কোনো একক মন্ত্রণালয় বা বাহিনীর দায়িত্ব নয়; বরং সামগ্রিক ও সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, যৌথ অভিযান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশ নেন।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ

আপডেট সময় ০৬:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬