টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্ল্যা ফুট ওভারব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, রবিবার সকালে পাকুল্ল্যা ফুট ওভারব্রিজের নিচে পশ্চিম পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোড়াইহাইওয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মৃত্যু দুর্ঘটনাকবলিত না হওয়ায় মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। মির্জাপুর থানার এসআই রেজাউল করিম সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করেন।
গোড়াই হাইওয়ে থানার এসআই পীযুষ জানান, ওই নারীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।
গোড়াই হাইওয়ে থানার ওসি শরীফ জানান, ওই নারীর মৃত্যু দুর্ঘটনাকবলিত না হওয়ায় মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















