ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন Logo হামজাদের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ Logo আমাকে বিদেশে পাঠানো হয়েছে, দেশের চিকিৎসায় আমি গর্বিত: মির্জা আব্বাস Logo পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার সন্তানেরা সাহসী: স্পিকার Logo টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ Logo গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর Logo রাজধানীর মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা ভোলায় উদ্ধার Logo গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’ কৌশল ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট Logo হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত Logo ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে আইনজীবী রুদ্র

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে স্বেচ্ছাসেবকদলের কর্মী মো. বেল্লালকে (৩০) হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে (৪২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। এর আগে গতকাল রাতে যুবদলের আলোচিত নেতা রবিউল ইসলাম নয়ন তাকে দলবল নিয়ে শান্তিনগর থেকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন।

পুলিশের আবেদনে আসামি মহিউদ্দিন আহমেদকে আইন সহায়ক পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয়।

আদালতে তার পক্ষে আইনজীবী মো. আতাউর রহমান খান রুকুসহ কয়েকজন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর স্বেচ্ছাসেবকদলের ব্যানারে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে হোটেল ৭১-এর সামনে দিয়ে পল্টন অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলেন।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের গতিরোধ করেন। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানো হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, পুলিশের সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের মধ্যে বেল্লাল টিয়ারশেলে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। তখন হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বাদী সুস্থ হয়ে এ ঘটনায় ২০২৫ সালের ৮ মে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনকে এজাহারনামীয় এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় মহিউদ্দিন আহম্মেদ রুদ্রকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো।

কারাগারে পাঠানোর আবেদনে পুলিশ বলেছে, আসামি রুদ্র দেশকে অস্থিতিশীল করার জন্য নাশকতা, হরতাল কর্মসূচি, ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে আগুন লাগানো, দেশবিরোধী কর্মসূচির সঙ্গে জড়িত বলে তার মোবাইল ফোনের তথ্যাদি যাচাই-বাছাই করে জানা গেছে। এছাড়াও তিনি হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন গ্রুপে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত বলে আবেদনে উল্লেখ রয়েছে। আসামি জামিন পেলে পলাতক হতে পারেন, এ জন্য সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন

স্বেচ্ছাসেবকদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে আইনজীবী রুদ্র

আপডেট সময় ০৬:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬