রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

নেশার টাকার জন্য নিজ মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে মা সুপিয়া খাতুনকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওলাদ হোসেনকে (৩২) গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। 

গতকাল সোমবার দিবাগত রাতে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে ভাটিয়াকান্দি গ্রামের এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার সুফিয়া খাতুন সাভারের শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, নেহাজ্জুদ্দিন বেপারীর ছেলে আওলাদ হোসেন একজন মাদকসেবী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই আওলাদ মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন।

সোমবার রাতের কোনো এক সময় আওলাদ মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

আশুলিয়ার থানার (ওসি) তদন্ত মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘দা দিয়ে মাকে কুপিয়ে হত্যার ঘটনার ছেলে আওলাদকে বিকালে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মেডিকল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার একটি হত্যা মামলা দায়ের করা করা হয়েছে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com