ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ইয়ামালকে হারালেন এমবাপ্পে

ব্যক্তিগত লড়াইয়ে লামিনে ইয়ামালকে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। অক্টোবর মাসের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই রিয়াল তারকা। বার্সেলোনা উইঙ্গারকে হারিয়ে ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এটিই এমবাপ্পের প্রথম জয়।

২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে অবশ্য দুজনকেই পেছনে ফেলেছিলেন হ্যারি কেইন। সেখানে এমবাপ্পে হয়েছিলেন দ্বিতীয়, ইয়ামাল তৃতীয়। এবার লা লিগার মাসসেরার পুরস্কারের লড়াইয়ে ইয়ামালকে টপকে গেলেন ফরাসি তারকা।

ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ইয়ামালকে হারালেন এমবাপ্পে

অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এমবাপ্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইয়ামাল ছাড়াও রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেতিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো ও এলচের গোলকিপার মাতিয়াস দিতুরো। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা থেকে শেষ পর্যন্ত পুরস্কারটি উঠেছে এমবাপ্পের হাতে।

এই স্বীকৃতি পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এমবাপ্পের গোল করার দক্ষতা। অক্টোবর মাসে লা লিগায় তিন ম্যাচ খেলে চার গোল করেছেন তিনি। এর মধ্যে সেভিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। এরপর ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়েও পেয়েছেন জোড়া গোল।

এই চার গোলের সুবাদে চলতি মৌসুমে লা লিগায় এমবাপ্পের মোট গোলসংখ্যা ১১। সঙ্গে আছে দুটি অ্যাসিস্ট। অর্থাৎ সরাসরি ১৩টি গোলে অবদান রেখেছেন রিয়াল তারকা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ইয়ামালকে হারালেন এমবাপ্পে

আপডেট সময় ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬