ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি করা হলো প্যারাগুয়ের প্রেসিডেন্টকে Logo তাহসিফ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ Logo ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ Logo দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে দুজনের মৃত্যু, আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর Logo বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ Logo মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাজধানীর নয়াপল্টনের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo দশ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ তিন গুণ বেড়েছে , বকেয়া ১৪ লাখ কোটি টাকা

রোববার চতুর্থ ধাপে ৫৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকার বিমা দাবি

বিমা খাতে গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বিমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে রোববার (৮ নভেম্বর) বিমা দাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে ৫টি বিমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন গ্রাহককে (পলিসিধারী) ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে।

শনিবার (৭ নভেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইডিআরএ এর তথ্য অনুযায়ী,  বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪১ জন পলিসিধারীকে ৭ লাখ টাকা পরিশোধ করবে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৭৪ জন পলিসিধারীর অনুকূলে ৮ কোটি ৩৭ লাখ টাকা পরিশোধ করবে।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩ হাজার ১৬৩ জন পলিসিধারীর অনুকূলে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা পরিশোধ করবে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৩৫০ জন পলিসিধারীকে ৫ কোটি টাকা দেবে।

এছাড়া, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩৪৪ জন গ্রাহকের বিমা দাবি হিসেবে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা পরিশোধ করবে।

আইডিআরএ থেকে বলা হয়েছে, বিমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ এবং বিমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বিমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আইডিআরএ-এর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রোববার চতুর্থ ধাপে ৫৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকার বিমা দাবি

আপডেট সময় ০৩:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬