ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ Logo ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা Logo কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo হত্যা মামলায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী কারাগারে Logo নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী Logo শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo বন্যা ও ভূমিধসে আক্রান্ত সাড়ে ৭৬ কোটি মানুষ, ৯৯ শতাংশই নিম্ন আয়ের দেশে Logo এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন Logo এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালার ২ দিনের রিমান্ড Logo হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছেন : রিজভী

প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়ে রেকর্ডবুক তছনছ করল কোমো

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এক অবিশ্বাস্য ও রূপকথার রাত উপহার দিল ইতালিয়ান ক্লাব কোমো। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো খেলতে এসেই ফরাসি ক্লাব লঁসকে তাদেরই ঘরের মাঠে ৯-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে সেস ফ্যাব্রেগাসের শিষ্যরা।

টুর্নামেন্টটির ইতিহাসে প্রতিপক্ষের মাঠে গিয়ে এক ম্যাচে কোনো দলের ৯ গোল করার ঘটনা এটিই প্রথম।

গত বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই লঁসের রক্ষণভাগের ওপর স্টিমরোলার চালায় কোমো। গ্রিক ফরোয়ার্ড আনাসতাসিওস দুভিকাসের দুর্দান্ত হ্যাটট্রিকে লঁসের মাঠ স্টেড বোলার্ট-ডিলেলিসে গোলের উৎসব মাতায় ইতালিয়ান ক্লাবটি। দলের পক্ষে নিখুঁত পারফরম্যান্স দেখান আর্জেন্টিনার তরুণ সেনসেশন নিকো পাজও।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা কোমো বিরতির পর আরো ৬টি গোল করে লঁসকে পুরোপুরি বিধ্বস্ত করে দেয়।

ভেঙে গেল যত রেকর্ড

ইউরোপীয় ফুটবলের ইতিহাসে কোমোর এই জয়টি দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচটিতে মূলত তিনটি বড় রেকর্ড তৈরি হয়েছে—চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে কোনো দল প্রতিপক্ষের মাঠে গিয়ে এক ম্যাচে ৯টি গোল দিতে পারেনি। কোমোই প্রথম এই কীর্তি গড়লো।

চ্যাম্পিয়নস লিগের আধুনিক সংস্করণে এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ড স্পর্শ করেছে কোমো। এর আগে বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে দিনামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছিল।

সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে প্রথম চার ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ডও এটি। গতকালই এই রেকর্ড নিজেদের করে নেয় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। তারা প্রথম চার ম্যাচে করেছে ২০ গোল।

পিএসজি এখন চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের প্রথম দল, যারা প্রতিযোগিতার টানা চার ম্যাচে চার বা তার বেশি গোল করার অনন্য নজির গড়ল।

এছাড়া নিজেদের ফুটবল ইতিহাসে ইউরোপীয় প্রতিযোগিতার মঞ্চে এটিই লঁসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা।

চলতি চ্যাম্পিয়নস লিগ মৌসুমে স্বপ্নের ফর্মে রয়েছে কোমো। ৪ ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট সহ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ফ্যাব্রেগাসের দল।

এর আগে লাইপজিগ এবং ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকেও ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। বর্তমানে পয়েন্ট তালিকায় তাদের ওপরে রয়েছে কেবল পিএসজি, রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ১৪ মিলিয়ন ডলার ঋণ

প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়ে রেকর্ডবুক তছনছ করল কোমো

আপডেট সময় ১০:৪২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬