রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা মো.রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল রাত আনুমানিক ১টা ৫৬ মিনিটে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, বাসার গেটে লাথি দেয় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান,  মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। গতকাল রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে।

গ্রেপ্তার পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com