ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ Logo বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের Logo যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার Logo দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিল রূপপুর Logo ডিসেম্বর মাস ঘিরে জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার!

জাপানে মিয়ানমারের শাসকদের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা

মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকারের সঙ্গে আবারও যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে জাপানের রাজধানী টোকিওতে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানেন, এমন তিন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এক মাসের মধ্যে এটি ছিল দুই পক্ষের দ্বিতীয় বৈঠক।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর দেশটির জেনারেলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওয়াশিংটন। তবে এখন বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আবার আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি মিয়ানমারের রাজধানী নেপিডোতে দুই পক্ষের বৈঠক হয়। রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই বৈঠকে এক মার্কিন ব্যবসায়ীর মুক্তি এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রতারণা চালানো কেন্দ্রগুলো বন্ধ করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া মিয়ানমারে থাকা বিরল মৃত্তিকা খনিজের মজুদসহ আরো কয়েকটি বিষয় নিয়েও আলোচনার সুযোগ তৈরি হয়।

গত সপ্তাহের টোকিও বৈঠকে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

বৈঠক সম্পর্কে জানেন, এমন তিন ব্যক্তি রয়টার্সকে এর তথ্য দিয়েছেন। তাদের একজন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা। বৈঠকটি সংবেদনশীল হওয়ায় তারা কেউ নাম প্রকাশ করতে চাননি।

একটি সূত্র জানায়, টোকিওর বৈঠকেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা ও গবেষণা বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ভ্যান্স। বৈঠকে যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি কর্মকর্তা অংশ নেন।

তবে মিয়ানমারের পক্ষে কারা ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভ্যান্সের অংশগ্রহণ নিয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে দপ্তরটি জানিয়েছে, মিয়ানমার বিষয়ে যুক্তরাষ্ট্রের নীত নির্ধারণের প্রধান দায়িত্ব ভ্যান্সের নেতৃত্বাধীন বিভাগের নয়।

এক মুখপাত্র বলেন, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক বিভাগ মিয়ানমার নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি তৈরি, বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করে। অন্যদিকে গোয়েন্দা ও গবেষণা বিভাগ নীতিনির্ধারকদের তথ্য দিয়ে সহায়তা করে।

বৈঠকের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি পররাষ্ট্র দপ্তর। তবে মুখপাত্র বলেন, মিয়ানমারের সঙ্গে যোগাযোগের মূল লক্ষ্য হলো মার্কিন নাগরিকদের জন্য বাস্তব সুফল নিশ্চিত করা। বিশেষ করে, আন্তর্জাতিক অপরাধচক্রের প্রতারণায় ক্ষতিগ্রস্ত মার্কিন নাগরিকদের সহায়তা করতে চায় ওয়াশিংটন। মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকারের এক মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি।

বৈঠক আয়োজনে জাপানের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পক্ষের সঙ্গে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করা হয়েছে। তবে নির্দিষ্ট কূটনৈতিক আলোচনা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি মন্ত্রণালয়।

গত মাসে নেপিডোতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা মাইকেল ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতা ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সংশ্লিষ্ট ব্যক্তিরা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, ওই বৈঠকে আরো বিস্তৃত বিষয়ে আলোচনার পথ তৈরি হয়। অল্প সময়ের ব্যবধানে আবার বৈঠক হওয়ায় বোঝা যায়, দুই পক্ষই যোগাযোগ চালিয়ে যেতে আগ্রহী।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মিয়ানমারের প্রতারণাকেন্দ্রগুলো বন্ধ করতে দেশটির সরকারের সহযোগিতা পাওয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। এসব কেন্দ্র থেকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলা এবং অন্য উপায়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়। এর মাধ্যমে মার্কিন নাগরিকদের কাছ থেকে কয়েক শ কোটি ডলার নেওয়া হয়েছে।

গবেষকদের মতে, প্রতারণার অনেক কেন্দ্রই সামরিক বাহিনী-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা এলাকায় অবস্থিত। এসব অপরাধ থেকে পাওয়া অর্থের একটি অংশ সামরিক বাহিনীর কাছেও যায় বলে ধারণা করা হয়। এ কারণে প্রতারণা বন্ধে মিয়ানমারের নেতারা কতটা আন্তরিক, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকার জানিয়েছে, প্রতারণাকেন্দ্র বন্ধ করতে তারা একটি বহুজাতিক উদ্যোগে অংশ নিচ্ছে।

মিয়ানমারে থাকা বিপুল পরিমাণ ভারী বিরল মৃত্তিকা খনিজের মজুত ব্যবহারের সুযোগ নিয়েও আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বৈদ্যুতিক গাড়ি ও বায়ুবিদ্যুতের টারবাইন তৈরিসহ বিভিন্ন প্রযুক্তিতে এসব খনিজ ব্যবহার করা হয়।

তবে এসব খনিজের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের সামনে বড় বাধা রয়েছে। মজুতের বেশির ভাগই এমন এলাকায় রয়েছে, যেগুলো সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। এ ছাড়া মিয়ানমারের বিরল মৃত্তিকা খনিজের সবচেয়ে বড় ক্রেতা চীন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বাড়লে বেইজিং আপত্তি জানাতে পারে।

গত সপ্তাহে মিয়ানমারের এক ব্যবসায়ীর মেয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীকে সহায়তা করার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিয়ানমার নিয়ে নতুন নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নতুন নীতির আওতায় মিয়ানমারের গৃহযুদ্ধে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় আগে নেওয়া পদক্ষেপগুলো নতুন করে পর্যালোচনা করা হবে।

তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিন অং হ্লাইংয়ের ওপর এখনো মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থান এবং এর পর গণ-আন্দোলন দমনে তার ভূমিকার অভিযোগও এর মধ্যে রয়েছে। এ ছাড়া ২০১৬ ও ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও জোর করে বিতাড়নের ঘটনায়ও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। ওয়াশিংটন ওই ঘটনাকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছিল।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ার গবেষণাপ্রতিষ্ঠান লোই ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক পরিচালক হান্টার মার্সটন বলেন, জাপানে সাম্প্রতিক বৈঠকগুলো থেকে বোঝা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিয়ানমারকে মূলত স্বার্থের হিসাব থেকে দেখছে।

তিনি বলেন, মিয়ানমারের গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা খনিজের মজুতই সম্ভবত দেশটির প্রতি ওয়াশিংটনের আগ্রহের অন্যতম প্রধান কারণ।

যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের বৈঠক আয়োজনে সহায়তা করা ছাড়া জাপানের আরো কোনো স্বার্থ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। এর আগে গত জুনেও টোকিওতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছিল। তবে বিভিন্ন ঘটনায় ইঙ্গিত মিলছে, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা ভাবছে জাপানও।

চলতি মাসের শুরুতে মিয়ানমারে নিযুক্ত জাপানের ভারপ্রাপ্ত দূত দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। প্রকাশ্যে জানা তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের সঙ্গে এটিই ছিল তার প্রথম বৈঠক। তবে জাপান এখনো মিয়ানমারের বর্তমান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

এর আগে সেপ্টেম্বরে জাপানের ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা হিরোমিচি ওয়াতানাবে নেপিডো সফর করেন। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, দুই দেশের সহযোগিতা আবার শুরু করা এবং দেশটিতে উন্নয়ন সহায়তা চালুর পরিবেশ তৈরি করাই ছিল তার সফরের লক্ষ্য।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারপ্রাপ্ত দূত তার বৈঠকে জাপানি নাগরিকদের নিরাপত্তা এবং জাপানি কম্পানিগুলোকে সহায়তার বিষয়টি তুলে ধরেছেন। মন্ত্রণালয় আরো জানায়, ওয়াতানাবে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে মিয়ানমার সফর করেছিলেন। তার সফরকে জাপান সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না।

ওয়াতানাবে রয়টার্সকে বলেন, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিবেশ তৈরি করাই ছিল তার সফরের উদ্দেশ্য। তবে এ ক্ষেত্রে এখনো বাধা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক বাহিনীর ক্ষমতাচ্যুত করার ঘটনার নিন্দা জানিয়েছিল জাপান। তবে সামরিক জান্তার নেতা ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দেয়নি টোকিও।

একসময় মিয়ানমারে চীনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশটিতে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ছিল জাপান। ২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে অস্থিরতা বাড়লেও অনেক জাপানি কম্পানি ব্যবসা চালিয়ে গেছে। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোর অনেক কম্পানি দেশটি ছেড়ে চলে যায়।

জাপানের বাণিজ্য উন্নয়ন সংস্থা জেট্রোর তথ্য অনুযায়ী, বর্তমানে মিয়ানমারে প্রায় ৩০০টি জাপানি কম্পানি কাজ করছে। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৪০০টির বেশি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ

জাপানে মিয়ানমারের শাসকদের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা

আপডেট সময় ১০:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬