ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত জেগে প্রতিমন্ত্রীর তদারকি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে স্থগিত নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ১০ অক্টোবর স্থগিত হওয়া পরীক্ষাটি শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ঘিরে সার্বিক প্রস্তুতি তদারকি করতে রাতে সচিবালয়ে অবস্থান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয়, তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সচিবালয়ে অবস্থান করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ওপর জোরদার নজরদারি রাখা হয়েছে।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর ও আশপাশের কক্ষে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বিষয়ে তদন্ত কমিটি গঠন এবং পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ১০ অক্টোবর সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু পরীক্ষা গ্রহণের পূর্বে প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁসের বিষয়টি নজরে আসায় এই নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত এই নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় ১৬ অক্টোবর বিকেল ৩টায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে বিষয়টি পুনরায় অবহিত করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের বিষয় তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৮:৪৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬