ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ কমেছে ৭৮৮ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ঋণ না নিয়ে উল্টো আগের নেওয়া ঋণের ৭৮৮ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। এতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণের স্থিতি কমে দাঁড়িয়েছে ৯৩ হাজার ২৬৪ কোটি টাকায়।

তবে একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত জুন শেষে বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণের স্থিতি ৫ লাখ ৯১ হাজার ৪২৪ কোটি টাকা থাকলেও সেপ্টেম্বর নাগাদ তা ২৬ হাজার ৯৭৯ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪০৩ কোটি টাকায়। ফলে ব্যাংক খাতে সরকারের সামগ্রিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৬৬৭ কোটি টাকা।

অর্থনীতিবিদরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করায় বাজারে নতুন টাকা সরবরাহের চাপ কমবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ বাড়লে তা বেসরকারি খাতের ঋণপ্রাপ্তিতে চাপ সৃষ্টি করতে পারে। তাই ঋণনির্ভরতা কমাতে রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যয়ের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১১:০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬