ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’ Logo আদালত থেকে আসামি পালানোর ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত, তদন্তে কমিটি Logo সাবেক সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ Logo জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স Logo আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা Logo দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি Logo সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার Logo ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত Logo ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ : সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

ইউক্রেনে ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

ইউক্রেনে ওষুধ কারখানায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (৫ অক্টোবর) দেশটির সুমি শহরে এই ঘটনা ঘটে।

হামলায় একজনের প্রাণহানি পাশাপাশি একাধিক আহত হয়েছে।

ঘটনার পরে দিল্লিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের দাবি, ওষুধের গোডাউনটি কুসুম গ্রুপ নামে একটি ভারতীয় ফার্মা কম্পানির। যদিও এ নিয়ে মুখ খোলেনি কুসুম গ্রুপ কর্তৃপক্ষ।

গত শনিবার মাঝরাত থেকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ১৩৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

তার মধ্যে ৫০টিরও বেশি ছিল জেটচালিত। এর মধ্যেই সকালে ওই ওষুধ কারখানায় আছড়ে পড়ে একাধিক ড্রোন। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলে ওঠে কারখানাটি।

কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।

হামলার তীব্র নিন্দা করেছে দিল্লিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস জানিয়েছে, সুমির ওই ওষুধের কারখানাটি ভারতীয় মালিকানাধীন।

সেখানে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ তৈরি হতো।

সুমির পাশাপাশি কিয়েভ, ডিনিপ্রো, খারকিভ, দোনেৎস্ক এবং জাপোরিঝঝিয়াতেও রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি ইউক্রেনের। এই হামলায় মূলত আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোই লক্ষ্য ছিল রুশ বাহিনীর।

এতে কয়েকটি এলাকায় বিদ্যুৎসেবাও ব্যাহত হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিহতের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

অন্যদিকে, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা আরো বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় সামরিক অবকাঠামো, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা এবং সংশ্লিষ্ট পরিকাঠামো লক্ষ্য করে হামলা আরো জোরদার করা হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কিও।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাশিয়ার নতুন করে বিমান হামলার জবাবে রুশ তেল শোধনাগারগুলোতে হামলা আরো বাড়াবে ইউক্রেন। তবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হবে না বলে যোগ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’

ইউক্রেনে ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

আপডেট সময় ০৪:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬