ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

পূজায় আসার ঘোষণা দিয়েও সরে দাঁড়াল দুই সিনেমা

অক্টোবরে দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি দুই সিনেমার মুক্তির ঘোষণা ঘিরে তৈরি হয়েছিল প্রত্যাশা। রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ এবং মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’—দুটি সিনেমাই এই উৎসবে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল।

তবে শেষ পর্যন্ত মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে দুই সিনেমাই। ফলে ঈদের বাইরে এবারের দুর্গাপূজায় দেশি সিনেমার দর্শকদের জন্য তৈরি হলো এক ধরনের শূন্যতা।

এর আগে টিজার প্রকাশ করে অক্টোবরে ‘আন্ধার’ মুক্তির ঘোষণা দিয়েছিলেন রায়হান রাফী। তবে সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে শুরু থেকেই ছিল অনিশ্চয়তা।

শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমাটির মুক্তি।

সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষী অভিনীত ‘আন্ধার’ আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে রায়হান রাফী বলেন, চাইলে আগামী ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। তবে তাতে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতে পারে।

সিনেমার ক্ষেত্রে এমন কোনো ছাড় দিতে চান না তিনি।

অন্যদিকে, গত বছর শুটিং শুরু করে সিনেমার ঘোষণা দেওয়ার পর মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ মুক্তির কথা ছিল গত কোরবানির ঈদে। তবে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেশ ঘটা করে জানানো হয়, দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও বাতিল হয়েছে।

সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, ‘বিদায়’ মুক্তির জন্য আগামী বছরের যেকোনো সুবিধাজনক সময়কে বেছে নেওয়া হবে। ফলে সিনেমাটির জন্য দর্শকদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।

এদিকে ‘বিদায়’-এর শুটিংয়ের ফাঁকে ‘লাপাত্তা’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন মেহেদী হাসান হৃদয়। সেটির শুটিং শেষ করে বর্তমানে তিনি ‘নিঃস্ব’ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

‘বিদায়’ প্রসঙ্গে কালের কণ্ঠকে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এই মুহূর্তে ‘বিদায়’ মুক্তি পাচ্ছে না। এখন সেটা সম্ভব না। এই বিষয়ে প্রযোজক ভালো বলতে পারবেন। এখন আমি ‘নিঃস্ব’ শুরুর প্রস্তুতি নিচ্ছি।’

‘নিঃস্ব’-এর শুটিং শুরুর বিষয়ে নির্মাতা বলেন, ‘শাকিব ভাই নভেম্বর থেকে শিডিউল দিয়ে রেখেছেন। নভেম্বরের প্রথম সপ্তাহেই ক্যামেরা ওপেন করতে হবে। এ ছাড়া আর কোনো অপশন নেই। প্রথমে ঢাকাতে অন্যান্যদের নিয়ে শুটিং শুরু হবে, এর পরের সপ্তাহে হবে কলকাতায়। শাকিব ভাই ঢাকার অংশে থাকবে না, কলকাতাতে ক্যামেরার সামনে দাঁড়াবেন।’

দুটি সিনেমাকে ঘিরে দুর্গাপূজার প্রেক্ষাগৃহে দেশি ছবির যে প্রত্যাশা তৈরি হয়েছিল, মুক্তি পিছিয়ে যাওয়ায় আপাতত তা পূরণ হচ্ছে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

পূজায় আসার ঘোষণা দিয়েও সরে দাঁড়াল দুই সিনেমা

আপডেট সময় ০৪:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬