ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প ‘বড় মিথ্যাবাদী’: আইআরজিসি

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন বক্তব্যকে ঘিরে তাকে ‘বড় মিথ্যাবাদী’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংস্থাটির মুখপাত্র হোসেইন মোহেব্বির উদ্ধৃতি দিয়ে ডনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছ।

হোসেইন মোহেব্বি জানান, মার্কিন জনগণকে সত্যটা বলা দরকার। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত।

আইআরজিসি আরও স্পষ্ট করেছে, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং চাইবেও না। একই সঙ্গে কেন তাদের বাহিনীকে ‘সন্ত্রাসবাদী’ সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা মার্কিন জনগণকে ভেবে দেখার জন্য আহ্বান জানিয়েছে এই সামরিক সংস্থাটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ট্রাম্প ‘বড় মিথ্যাবাদী’: আইআরজিসি

আপডেট সময় ০২:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬