ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

মুম্বাইয়ের অভিজাত মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ রুপিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৬ কোটি ৬৪ লাখ টাকা।

মহারাষ্ট্রের ইনস্পেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (IGR) নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডস।

চলতি বছরের সেপ্টেম্বরে ফ্ল্যাটটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। নথি অনুযায়ী, ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২ হাজার ৩৪১ দশমিক ৩৯ বর্গফুট। এর সঙ্গে রয়েছে আরো ১৭৫ দশমিক ৪৫ বর্গফুটের বারান্দা।

সব মিলিয়ে সম্পত্তিটির আয়তন ২ হাজার ৫১৬ দশমিক ৮৪ বর্গফুট।

ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি রাখার জায়গাও রয়েছে। এই সম্পত্তি কেনার জন্য অক্ষয় খান্নাকে প্রায় ১ কোটি ৯৯ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। নিবন্ধন বাবদ খরচ হয়েছে আরও ৩০ হাজার রুপি।

মুম্বাইয়ের দক্ষিণ অংশে অবস্থিত মালাবার হিল শহরটির অন্যতম অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত। আরব সাগরের তীরবর্তী এই এলাকায় রয়েছে বিলাসবহুল আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। মেরিন ড্রাইভ, নরিমান পয়েন্ট ও কোলাবার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সঙ্গেও এর ভালো যোগাযোগ রয়েছে।

কয়েক দশকের অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অক্ষয় খান্না। ‘হামরাজ’, ‘রেস’, ‘গান্ধী, মাই ফাদার’, ‘দিল চাহতা হ্যায়’ ও ‘দৃশ্যম’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।

সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন অক্ষয়। সিনেমাটিতে তার সংলাপ বলার ধরন ও পর্দায় উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এর আগে ‘ছাভা’ সিনেমায় আওরঙ্গজেবের চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে?

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

আপডেট সময় ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬