ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’ Logo হাদি হত্যার আসামি ফয়সালের অবৈধ অর্থের সন্ধান পেয়েছে সিআইডি Logo টাঙ্গাইলে সেতুতে রডের বদলে বাঁশ, কার্যসহকারী হাসমত বরখাস্ত Logo লক্ষ্মীপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ Logo অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড Logo জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান Logo মসজিদে হামলা ঘিরে পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে নতুন সংকট Logo চীনে উচ্চশিক্ষার সুযোগ বর্তমান সরকার কাজে লাগাচ্ছে : শিক্ষামন্ত্রী Logo বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Logo কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুই কলোনির ২৩ কক্ষ ও ৫ দোকান ভস্মীভূত

আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

পাকিস্তানি আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ড্রোন সফলভাবে ধ্বংস করার পর আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবারের ওই ড্রোন অনুপ্রবেশকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুনির্দিষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই পাকিস্তানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করে ফেলে।

আতাউল্লাহ তারার বলেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যা উক্ত ড্রোনগুলো তৈরি ও মজুতের জন্য ব্যবহৃত হচ্ছিল।

হামলাগুলোকে অত্যন্ত পরিমিত ও নিখুঁত উল্লেখ করে পাকিস্তান জানায়, উক্ত ড্রোন হামলার সঙ্গে সরাসরি জড়িত সামরিক স্থাপনাগুলোতেই কেবল এই অভিযান সীমাবদ্ধ রাখা হয়েছিল।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আফগান তালেবানকে অবিলম্বে শত্রুভাবাপন্ন তৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহারকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’

আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬