ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি Logo আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী Logo আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী Logo সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির Logo ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর Logo সিনেমায় এআই নয়, মানুষের গুরুত্বই বেশি : টম ক্রুজ Logo এআই খরচ কমাতে নতুন ম্যাক, মাইক্রোসফট-এনভিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় অ্যাপল Logo স্কালোনির নতুন চুক্তি নিয়ে সরব আর্জেন্টিনা শিবির Logo এশিয়ান গেমসের দল ঘোষণা শ্রীলঙ্কার Logo এবার দক্ষিণ কোরিয়ার কাছেও বড় পরাজয় বাংলাদেশের

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবিতে টানা তৃতীয় দিনের কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও চার দফা বাস্তবায়নের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহিদ আব্দুল কাইয়ুম চত্বর হয়ে আইন অনুষদ প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে এসে শেষ হয়।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করে ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও ফাঁসির রায় কার্যকর করা; কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায়িত্ব স্বীকার করে প্রত্যাহার করা; কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া; এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করা।
কর্মসূচিতে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহা খানম বলেন, আজকের কর্মসূচি মূলত শোক প্রকাশ ও প্রতিবাদের মৌন ভাষা। ঘটনার প্রথম দিন থেকেই দাবিগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই আমরা আবারও রাজপথে নেমেছি।
একই বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাব্বানী অভিযোগ করে বলেন, শুরু থেকেই পুলিশের উদাসীনতা স্পষ্ট। অপ্রতিম নিখোঁজের পর নির্মম পরিণতির শিকার হলো, অথচ এখনো বিচার নিশ্চিত হলো না। আসামিদের বয়স নিয়ে কোনো চক্রান্ত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে সঠিক বয়স নির্ধারণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধারের পর থেকেই আমরা বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে আসছি। কিন্তু প্রশাসনের উচ্চ মহল থেকে কোনো আশ্বাস বা সাড়া মেলেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এর আগে একই দাবিতে রোববার (২০ সেপ্টেম্বর) সড়ক অবরোধ এবং সোমবার (২১ সেপ্টেম্বর) ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।
বাংলা৭১নিউজ/আরএইচ
Tag :

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবিতে টানা তৃতীয় দিনের কর্মসূচি

আপডেট সময় ০১:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬