চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে ঘটনায় কোতোয়ালি থানায় চার ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বায়েজিদ থানা পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিএমপির সহকারী কমিশিনার আব্দুর রশিদ কালের কণ্ঠকে বলেন, কোতোয়ালি এবং বায়েজিদ থানা পুলিশের হাতে মোট নয়জন ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সন্ত্রাস বিরোধী মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার হোটেল রেডিসন ব্লুর সামনে ছাত্রলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় এজাহারনামীয় ১০ জন এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
বায়েজিদ থানা সূত্রে জানা গেছে, বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি, ছিন্নমুল ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বলে পুলিশের দাবি।
বাংলা৭১নিউজ/আরএইচ


























