ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অপ্রতীম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পাওয়ার দাবি পুলিশের Logo ঘোড়সওয়ার পুলিশ, প্রশিক্ষিত কুকুর ও মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি—এক ম্যাচ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা Logo মানিকগঞ্জে একই ঘর থেকে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার Logo ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয় যেভাবে Logo প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে: হোয়াইট হাউস Logo গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী Logo ২০২৯ সালে ৬ লেনের ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষের লক্ষ্য : সড়কমন্ত্রী Logo তেজগাঁওয়ে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে Logo অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী Logo ‘মেসিই ইতিহাসের সেরা’

মিশিগানে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

বিধ্বস্ত যুদ্ধবিমানটি এয়ার ন্যাশনাল গার্ডের টেক্সাস ইউনিটের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে টেক্সাস ইউনিট জানায়, এফ-১৬ ফাইটিং ফ্যালকন সিরিজের বিমানটি মিশিগানের ট্রাভার্সি শহরে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই জরুরি ইজেকশন ব্যবস্থার মাধ্যমে পাইলট নিজেকে নিরাপদে বের করে নিতে সক্ষম হন। যুদ্ধবিমানটি শহরের জনবহুল এলাকায় আছড়ে পড়লেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানটি কী কারণে বিধ্বস্ত হলো, তা খতিয়ে দেখতে দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।

উল্লেখ্য, এয়ার ন্যাশনাল গার্ড মূলত মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ রিজার্ভ বিভাগ, যাদের প্রধান কাজ দেশের অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।

মিশিগান থেকে নির্বাচিত মার্কিন সিনেটর গ্রে পিটার্স সাংবাদিকদের জানান, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অপ্রতীম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পাওয়ার দাবি পুলিশের

মিশিগানে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট সময় ০৩:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬