ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘চাপ থাকলে খেলা ভালো হয়’—আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা

চলতি মৌসুমের শিরোপার লড়াই ‍নেমে পড়েছে ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালও শিরোপা ধরে রাখার মিশনে ভালো শুরু করেছে।

ক্লাবটির খেলার ধরন দেখে সমর্থকেরা। রক্ষনভাগ শক্তিশালী রেখে আক্রমনে কম গোলে জয়, এটাই যেন স্ট্র্যাটেজি এ বার মিকেল আর্তেতার। ট্রফির লড়াইয়ে টিকে থাকতে দলের ওপর চাপ থাকা জরুরি এবং এই চাপই তাদের আরো ভালো খেলতে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার গাব্রিয়েল মাগালহায়েস।

এক সাক্ষাৎকারে গাব্রিয়েল বলেন, ‘আমরা নিজেদের উপর বিশ্বাস রাখছি।

নিজেদের মধ্যে মাঠের বাইরে ও ভিতরে যথেষ্ট কমিউনিকেট করি। আমরা চাই যতগুলো সম্ভব ট্রফি এ বার জিততে।

গতবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ছিল আর্সেনাল। এ বারও তিন ম্যাচে তিনটি জিতে শুরু করেছে তারা।

কোচের প্রসঙ্গ টেনে গাব্রিয়েলের মন্তব্য, ‘মিকেলও আমাদের সামনে স্পষ্ট বলে দিয়েছে, আমরা আরো ট্রফি জিততে চাই। আমরা সেই অনুযায়ী মৌসুমটা ভালোই শুরু করেছি।

গত দু’সপ্তাহে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা ও চেলসিকে এক গোলে হারিয়েছে আর্সেনাল। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নাপোলিকেও তাই। চেলসির ক্ষেত্রে শুরুতে গোল হজম করার পরেও জিতেছে তারা।

গাব্রিয়েল বলেন, ‘চেলসি ম্যাচটা আমরা অবিশ্বাস্য খেলেছিলাম। ভিলার সঙ্গেও ভালো ম্যানেজ করেছি ম্যাচটা। আমরা যদি ক্লিন শিট রাখতে পারি, তা হলেই ম্যাচ জিততে পারব এই বিশ্বাস রাখছি।

আর্সেনালে মাগালহায়েস ছাড়াও ছিলেন আরো দুই গাব্রিয়েল— মার্তিনেল্লি ও জেসুস। দু’জনেই ব্রাজিলিয়ান। তবে চলতি মৌসুমে তারা আর আর্সেনালে নেই। গাব্রিয়েল মাগালহায়েসের কথায়, ‘ওরা চলে যাওয়ায় খারাপ লাগছে। কিন্তু ফুটবল জীবন এ রকমই। আশা করব, ওরা নিজেদের ক্লাবে সফল হোক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

‘চাপ থাকলে খেলা ভালো হয়’—আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা

আপডেট সময় ০৬:১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬