ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo দুটি দাবি পূরণ হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা সম্ভব: রাশেদ খাঁন Logo মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে উদ্ধার Logo যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার Logo বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১ Logo ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ Logo শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার Logo নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

ইউক্রেনের শপিং সেন্টারে রুশ হামলায় পাঁচজনের প্রাণহানি, আহত ৬৭

ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরে একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছে। এতে আরো ৬৭ জন আহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পাভলোহরাদ শহরকেন্দ্রে এই হামলাটি ছিল কয়েক দিনের ব্যবধানে কোনো শপিং মলে রাশিয়ার তৃতীয় হামলা।

স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেছেন, হামলাটি দিনের বেলায় চালানো হয়। এতে মলে দোকানপাট ও পার্কিং করা যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় গণমাধ্যম তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে জাপোরিঝিয়া এবং সুমি শহরের আরো দুটি শপিং মলে রাশিয়ার বিমান হামলা চালানো হয়েছিল।

এদিকে রাশিয়া জানিয়েছে, গেল বুধবার রাতে ইউক্রেনের সমুদ্র থেকে চালানো ড্রোন হামলায় দেশটির পর্যটন শহর সোচিতে ২৮ জন আহত হয়েছেন । তিনজনের মৃত্যু হয়েছে।

গেল সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো দূত মস্কোতে পুতিনের সাথে এবং কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মান্তি আলোচনায় মিলিত হয়েছিলো।

তবে এই আলোচনা তেমন কোন কার্যকর ছিল বয়ে আনেনি বলে মনে করেন বিশ্লেষকরা।

গত বৃহস্পতিবারের হামলায় নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া শপিং সেন্টারের কাছে বেসামরিক মানুষদের হত্যা করতে ড্রোন ব্যবহার করেছে।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ড্রোন হামলাটিকে একটি কৌশল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘রাশিয়া বিশ্বাস করে যে বেসামরিক নাগরিকদের ওপর অবিরাম হামলা ইউক্রেনীয়দের ক্লান্ত করে ফেলতে পারে এবং ইউক্রেনকে ছাড় দিতে বাধ্য করতে পারে।’

এর আগে কেন্দ্রীয় শহর দনিপ্রোর নিকটবর্তী রসদ সরবরাহ কেন্দ্র পাভলোহরাদ আগেও ভয়াবহ হামলার শিকার হয়েছে ।

গত মাসে সেখানকার গুদামগুলোতে এক হামলায় দুজন নিহত হন।

গত মাসে একটি শপিং সেন্টারে অন্যতম রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জন আহত হন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

ইউক্রেনের শপিং সেন্টারে রুশ হামলায় পাঁচজনের প্রাণহানি, আহত ৬৭

আপডেট সময় ১১:২৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬