ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পাকিস্তানি ক্রিকেটারদের আশ্রয়প্রার্থী ভেবে হোটেলের সামনে বিক্ষোভ

ইংল্যান্ডের পোর্টসমাউথে অদ্ভুত এক ঘটনার শিকার হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ভিত্তিতে ক্রিকেটারদের আশ্রয়প্রার্থী ভেবে একটি হোটেলের সামনে বিক্ষোভ করেন অভিবাসন বিরোধীরা।

পরে ভুল বুঝতে পেরে সরে যান তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলের সামনে এই ঘটনা ঘটে। ৪০ থেকে ৫০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হন। তাদের অনেকের মুখ ঢাকা ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাসে করে বিদেশি তরুণদের ওই হোটেলে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই বিক্ষোভের সূত্রপাত। কিন্তু হোটেলে থাকা তরুণেরা আশ্রয়প্রার্থী ছিলেন না; তারা ছিলেন ইংল্যান্ড সফররত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার।

বাসের একই ধরন ও রং নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি এবং অনলাইনের গুজব থেকেই ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয় বলে জানান স্থানীয় কাউন্সিলর জর্জ ম্যাডউইক। এর আগে আশ্রয়প্রার্থীদের বহন করা একটি বাসের সঙ্গে ওই বাসের মিল থাকায় বিভ্রান্তি আরো বাড়ে।

ঘটনাস্থলে গিয়ে হোটেল কর্তৃপক্ষ ও পাকিস্তান দলের কোচের সঙ্গে কথা বলেন ম্যাডউইক। পরে বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভুল করেছেন, বন্ধুরা। এটি একটি ক্রিকেট দল।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান। ম্যাডউইক ঘটনাটিকে ‘ভীষণ দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এ ঘটনার পর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা সফরকারী দলের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পাকিস্তানি ক্রিকেটারদের আশ্রয়প্রার্থী ভেবে হোটেলের সামনে বিক্ষোভ

আপডেট সময় ০৫:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬