ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আটক ১

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলিতে আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কদমতলির শনিরআখড়ার জিয়া স্মরণী রোডে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত আসলাম খানের চাচাতো ভাই মিরাজ খান বলেন, তাদের বাসা শনিরআখড়া এলাকায়। সেখানে জিয়া সরণী রোডে আসলাম খানের কোকারিজের ব্যবসা রয়েছে। রাতে দোকানের ভেতরে বসে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন তার ভাই। ওই সময় হঠাৎ এক ব্যক্তি দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বাম হাতে ও ডান গালে দু’টি গুলি বিদ্ধ হয়।

পরে খবর পেয়ে দ্রুত আসলাম খানকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তবে কী কারণে আসলাম খানকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তার স্বজনদের কেউ কিছু জানাতে পারেননি।

এদিকে আসলাম খানকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হামলাকারী ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলি থানার ওসি (তদন্ত) সজিব কুমার বাড়ৈই বলেন, জিয়া সরণী রোডে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুলি ও অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ইনফান্তিনোকে ‘মাদক কারবারি’ আখ্যা দিয়ে টাইমস স্কয়ারে বিলবোর্ড!

রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আটক ১

আপডেট সময় ১০:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬