ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : রাশেদ তিতুমীর Logo উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, গ্যাস পাওয়ার আশা ‘মোবারকপুরের কূপে’ Logo মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির Logo এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান Logo আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী Logo নামকাওয়াস্তে টুর্নামেন্ট না করে বিপিএলকে সুন্দরভাবে করাই উত্তম : ইশতিয়াক সাদেক Logo যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর শ্বশুরকে হত্যা, জামাতার আত্মসমর্পণ Logo বন্যার ধ্বংসযজ্ঞের পর নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৪ থেকে ৫ বিলিয়ন ডলার Logo হবিগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ Logo মানসিক চাপ কমাতেই জেদের বশে মদপান, দাবি সেই তরুণীর

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বেকহ্যাম। ফরাসি ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব এফসি নঁত কেনার আলোচনা শুরু করেছেন সাবেক এই তারকা ইংলিশ ফুটবলার।

ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, বর্তমানে সংকটে রয়েছে নঁত। ঐতিহ্যবাহী ক্লাবটি কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহ্যাম।

নঁতের বর্তমান মালিক ওয়ালদেমার কিতা ক্লাবটি বিক্রির কথা ভাবছেন বলে জানা গেছে। ২০০৭ সালে নঁতের মালিকানা নেওয়া পোলিশ ব্যবসায়ী কিতার কাছে ইতোমধ্যে অন্তত তিনবার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি প্রস্তাব ব্রিটেনভিত্তিক বিনিয়োগ তহবিলের সঙ্গে সংশ্লিষ্ট। নঁতের সম্ভাব্য মালিকানা পরিবর্তন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনায় বেকহ্যামের নামও একাধিকবার উঠে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বর্তমানে কঠিন সময় পার করছে আটবারের ফরাসি লিগ চ্যাম্পিয়ন নঁত। দলটি গত মৌসুমে লিগ ১ থেকে অবনমিত হয়েছে। নতুন মৌসুমে লিগ ২-এ নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে তারা।

কিতার মালিকানায় ক্লাবটির পরিস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট সমর্থকেরা। তার ১৯ বছরের দায়িত্বকালে নঁত দুইবার দ্বিতীয় স্তরে নেমেছে এবং বদল হয়েছে ২৪ জন প্রধান কোচ। কিতার ছেলে ফ্রাঙ্ক কিতা বর্তমানে ক্লাবটির প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন।

নঁত অধিগ্রহণের উদ্যোগ সফল হলে সেটি হবে বেকহ্যামের ক্লাব মালিকানা যাত্রায় নতুন সংযোজন। ২০০৭ সালে এলএ গ্যালাক্সিতে যোগ দেওয়ার সময় চুক্তিতে পাওয়া বিশেষ অধিকার কাজে লাগিয়ে ২০১৪ সালে তিনি এমএলএসের একটি নতুন ফ্র্যাঞ্চাইজি গড়ার উদ্যোগ নেন। সেই প্রকল্প থেকেই জন্ম নেয় ইন্টার মায়ামি। ২০২০ সালে মেজর লিগ সকারে এই ক্লাবটির অভিষেক হয়।

এ ছাড়া বেকহ্যাম ২০১৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাস অব ৯২-এর সতীর্থদের সঙ্গে স্যালফোর্ড সিটির ১০ শতাংশ মালিকানা কেনেন। পরে ২০২৫ সালে গ্যারি নেভিলকে সঙ্গে নিয়ে ক্লাবটির নতুন মালিকানা কনসোর্টিয়ামের নেতৃত্বেও ছিলেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : রাশেদ তিতুমীর

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

আপডেট সময় ০৫:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬